সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি মতিন আটক | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি মতিন আটক

বাগেরহাটের মোল্লাহাটে ৮০পিচ ইয়াবা ও নগদ অর্ধ লক্ষাধিক টাকাসহ মাদক কারবারি মোঃ মতিন শেখ (৩৩)’কে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। এসময় মাদক কারবারিতে ব্যবহৃত তার একটি মটর সাইকেলও জব্দ করা হয়। বুধবার রাতে উপজেলার কদমতলা গ্রামের নিজ বাড়ি হতে তাকে আটক করা হয়। মাদক কারবারি মোঃ মতিন শেখ কদমতলা গ্রামের আমির আলী শেখ’র ছেলে।
পুলিশ জানায়, বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নেতৃত্বে মোল্লাহাট থানার চৌকস অফিসার ফোর্স মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মতিন শেখ (৩৩) পিতা-আমির আলী শেখ, সাং-কদমতলা, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাটকে গত বুধবার রাত পৌণে আটটার দিকে অত্র থানার ৭নং আটজুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামস্থ আসামীর বসত বাড়ী হইতে ৮০ (আশি) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৫১,৯২০/-(একান্ন হাজার নয়শত বিশ) টাকা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি লাল কালো পালসার ১৫০ সিসি মটর সাইকেল সহ গ্রেফতার করা হয়। আসামী একজন কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে উক্ত আসামীর বিরুদ্ধে ০৫ (পাঁচ) টি মামলা রয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।