সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জ নিশানবাড়িয়ায় খাল খননের উদ্ধোধন করলেন সংসদ সদস্য এ্যাড. মিলন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জ নিশানবাড়িয়ায় খাল খননের উদ্ধোধন করলেন সংসদ সদস্য এ্যাড. মিলন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়ার ইউনিয়নে বুধবার দপুরে খাল খননের উদ্বোধন করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন এ খাল খননের উদ্বোধন করেন।
জলাশয় সংস্কারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের বাস্তবায়নে ইউনিয়নের ঘোপের খাল পুনঃখনন প্রকল্প উদ্ধোধন উপলক্ষ্যে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিনয় কুমার রায় ।
বাগেরহাট মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী সভা শেষে প্রধান অতিথি এ্যাড.আমিরুল আলম মিলন এমপি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ৬ হাজার ফুট দীর্ঘ ঘোপের খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।