সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে ৫ বছরের শিশু হত্যার চেষ্টার অভিযোগ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ৫ বছরের শিশু হত্যার চেষ্টার অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পূর্ব চিপা বারইখালী গ্রামে ৫ বছরের শিশু আরাফাত হোসেনকে হত্যার চেষ্টার অভিযোগে পিতা সোলায়মান ফকির সংবাদ সম্মেললন করেছেন। রবিবার সকালে মোরেলগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, ঘটনার দিন ৮ ফেরুয়ারী বিকেলে তার প্রতিবেশী দেলোয়ার হোসেন ফকির ও ছেলে মহিউদ্দিন ফকির শিশু আরাফাতকে বাড়ির আঙ্গিনা থেকে ডেকে নিয়ে যায়। তারা শিশুটিকে নিকটবর্তী একটি সাঁকো কাছে ফাঁকা জায়গায় নিয়ে হত্যার উদ্দেশ্যে বিশেষ অঙ্গে আঘাত করে রক্তাক্ত জখম করে। তারা আহত শিশু আরাফাতকে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়ার সময় আর্তচিৎকারে শিশুর দাদা দেখে ফেললে তারা পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় সন্ধ্যায় শিশুটিকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোলায়মান ফকির মোড়েলগঞ্জ থানায়ও অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে দোলোয়ার হোসেন ফকির বলেন, গত ইউপি নির্বাচনে তিনি পরাজিত চশমার প্রার্থীর সমর্থনের জের তাকে অন্যায়ভাবে তার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মো. তানিম ইসলাম বলেন, ঘটনাটির তেমন কোন গুরুত্বপূর্ণ সাক্ষ্য পাওয়া যায়নি। শিশুদের সাথে খেলার সময় ঠেলাঠেলিতে পড়ে গিয়ে ঘটনাটি ঘটতে পারে জানা গেছে। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।