সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে সারহান নাসের তন্ময় এমপির খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে সারহান নাসের তন্ময় এমপির খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়-এর খাদ্যসামগ্রী উপহার পেলেন মোরেলগঞ্জ সদর ও জিউধরা ইউনিয়নের দুইশত পরিবার।
শনিবার বেলা সাড়ে ১১টায় সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে করোনা কালিন কর্মহীন হয়ে পড়া একশ’ত মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মাহমুদ আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নৌকার মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবির মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর শেখ, মিলন শেখসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
অপরদিকে দুপুরে জিউধরা ইউনিয়ন পরিষদে শেখ সারহান নাসের তন্ময় এমপির দেওয়া এ উপহার সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা। আনুষ্ঠানিক এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আরিফুল কবির বাচ্চু, শিমুল কান্তি মিস্ত্রী, চান মিয়া, আসালতা মন্ডল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক নাজমুল হাসান সুমন সহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ খাদ্যসহায়তা বিতরণকালে চেয়ারম্যান মাহমুদ আলী ও জাহাঙ্গীর আলম বাদশা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কোন মানুষ না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক বেষ্টনি প্রকল্পের আওতায় করোনা কালিন মুর্হুতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ খাদ্য সহায়তা পেয়ে আসছে। প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।