সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে রোববার পৌর সদরের বারইখালী ষ্ট্রিল ব্রিজ থেকে চৌধুরী কাছারী পর্যন্ত ২ কিমি.রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বারইখালী ইউনিয়নের সাধারণ জনগণের ব্যানারে উপজেলা চত্বরে সকাল ১০ টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মোটর সাইকেল ড্রাইভার আবুল হোসেন আবু। মানববন্ধনে ইজি বাইক চালক, মোটর ড্রাইভার, অটো রিক্সার সহ অর্ধশতাধিক ড্রাইভার অংশ গ্রহন করেন।
মানববন্ধনে তার বলেন, এ রাস্তাটি দীর্ঘ অর্ধযুগ ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। রাস্তার পিচ অনেক আগেই উঠে খোয়া দৃশ্যমান। মোটর ড্রাইভার সহ পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করে। প্রায়ই এ রাস্তায় ঘটে ছোট-বড় দুর্ঘটনা। অনতিবিলম্বে এ রাস্তাটি সংস্কারের দাবি জানান বক্তারা।
উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, শীঘ্রই বারইখালী ষ্ট্রিল ব্রিজ থেকে চৌধুরী কাছারী পর্যন্ত এ নির্মানের কাজের টেন্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।