সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যবসায়ীকে অর্থদন্ড | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যবসায়ীকে অর্থদন্ড

বাগেরহাটের মোরেলগঞ্জে অতিরিক্ত দামে ফল ও মুদি দ্রব্যাদি বিক্রি করা এবং প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা না থাকার অপরাধে ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিতদের মধ্যে ৫জন মুদি ব্যবসায়ী ও ৩ জন ফল বিক্রেতা।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে মোড়েলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান।
দন্ডিত ৩ ফল ব্যবসায়ী হলেন মো. মহারাজ তালুকদার, মো.মোস্তফা শেখ ও আ. মান্নান শেখ, এদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা এবং মুদি ব্যবসায়ী লিকসন, আমিনুল ইসলাম, আবদুর রহিম, মো. শাহজাহানকে ৩ হাজার টাকা করে ও মিলন ফরাজীকে ২হাজার টাকা মিলিয়ে ১৪ হাজার টাকা ও ৩ ফল বিক্রেতার ৬ হাজার টাক মিলিয়ে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।