সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে বিদ্যুস্পৃষ্ট হয়ে অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে বিদ্যুস্পৃষ্ট হয়ে অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুস্পৃষ্ট হয়ে অন্তঃসত্ত্বা গৃহবধু রেশমা বেগম (৩০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার গৃববধূর সুরতহাল শেষে দাফন দেয়া হয়েছে। খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের গ্রিক প্রবাসী শামীম কাজী স্ত্রী রেশমা বেগম।
জানা গেছে, রেশমা বেগম মঙ্গলবার দুই মেয়ে রাইসা (৯) ও ইলমা (৪)কে মঙ্গলবার সাড়ে ৩ টার দিকে দুপুরের খাবার খাওয়ানোর পর রান্না ঘরের দরজা খুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়। প্রচন্ড ঝড়ের সময় বৈদ্যুতিক তারে ছিঁড়ে ঘরের দরজা বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুমূর্ষু অবস্থায় তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পুলিশ রেশমার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক তালুকদার জানান, ঝড়ের সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরের দরজায় বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রেশমা বেগম মারা যান। অন্তঃসত্ত্বা সহ শিশু সন্তান রেখে অকাল মৃত্যুতে এলাকার শোকের ছায়া নামে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।