সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে বাবা-মায়ের কোল থেকে চুরি হওয়া শিশুর লাশ উদ্ধার, পিতাসহ আটক ৩ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে বাবা-মায়ের কোল থেকে চুরি হওয়া শিশুর লাশ উদ্ধার, পিতাসহ আটক ৩

বাগেরহাটের মোড়েলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোলের মধ্য থেকে চুরি করে নেওয়া ১৭ দিন বয়সি শিশু সানজিদার ভাসমান লাশ ৩দিন পরে ঘর সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সরদর হাসপাতালে পাঠায়। এদিন বেলা ৭টার দিকে স্থানীয়রা লাশ ভাঁসতে দেখে পুলিশে খবর দেয়।
শিশুটির মরদেহ পাওয়ার খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, বাগেরহাট পিবিআই ও সিআইডির পৃথক দুটি টিম বুধবার বেলা ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে শিশুটির মা শান্তা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে’।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে শিশুটির পিতা সুজন খানকে(২৮), সুজনের ছোট ভাই রিপন খান(২৫) ও ভগ্নিপতি হাসিব শেখকে(৩০) আটক করে করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বেলা ১টার দিকে তাদেরকে থানায় নেওয়া হয়।

থানা অফিসা ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার পিতাসহ ৩ জনকে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যরা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ রয়েছে পুলিশের।

উলেখ্য, রবিবার দিবগত রাত ১টার দিকে মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের সুজন খানের ২য় সংসারের শিশু কন্যাকে অজ্ঞাত দুর্বৃত্তরা বিছানা থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় শিশু অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।