সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে পঞ্চকরণে জাতীয় শোক দিবসে দোয়া আলোচনা সভা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে পঞ্চকরণে জাতীয় শোক দিবসে দোয়া আলোচনা সভা

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে পঞ্চকরণ ইউনিয়নে আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ইউনিয়নের নতুন বাজার এলাকায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সবুর।
ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি মো.সরোয়ার হোসেনের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিনা ভানু শেলি, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক মজুমদার, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন শেখ, ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন খলিফা, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন, যুবলীগের আহ্বায়ক বদিউজ্জামান মজুমদার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক খলিফা, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুবেল হোসেন সিফার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা সম্পাদিকা উশা রানী চন্দ্র, পৌর সভাপতি শিশির সাহা, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন শেখ। এ সময় প্রধান অতিথি বলেন, রাজনৈকি জীবনে বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।