সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে দুবৃর্ত্তদের হামলায় গৃহবধূ আহত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে দুবৃর্ত্তদের হামলায় গৃহবধূ আহত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে দুবৃর্ত্তদের হামলায় এক গৃহবধূ আহত হয়েছে। গুরুতর আহত গৃহবধূকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা গেছে, ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল হাওলাদারের সাথে মেম্বর আবু সালেহ খান রফিকের সাথে নারী ঘটিত একটি বিষয় নিয়ে দ্বন্ধের সৃষ্টি হয়।
এ দ্বন্ধের জের ধরে আবু সালেহ স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউলকে জব্দ করার জন্য নানা হয়রানি ও মারপিট করার হুমকি দেয়। ঘটনার দিন শনিবার দুপুরে আবু সালেহের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত রবিউলের বাড়িতে হামলা করে। এসময় রবিউলকে না পেয়ে তার স্ত্রী আসমা আকতার (৪২) কে বেধড়ক মারপিট করে আহত করে। দুর্বৃত্তরা গৃহবধূর ৬৭ হাজার ৫শ’ টাকার স্বর্ণালংকার নিয়ে যায় বলে দাবি করা হয়েছে। গুরুতর আহত গৃহবধূকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। নিরাপত্তহীনতায় রবিউল হাওলাদারের পরিবার ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।