সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৫ আগষ্ট পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৫ আগষ্ট পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সবুর, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম সিকদার, বাগেরহাট সদর উপজেলা সভাপতি মো. জাকির হোসেন, সমাজ সেবক আব্দুল গফফার হাওলাদার।
উপজেলা সভাপতি মো. মুনসুর আলী শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ, পৌর সভাপতি মো. মনিরুজ্জামান মল্লিক, সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলার ইউনিয়ন ও পৌর ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মৎস্যজীবী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি প্রাণঘাতি করোনা পরিস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করার জন্য আহ্বান করা হয়েছে। এ সময় মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি জেলা সভাপতিকে হস্তান্তর করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।