সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জের তেলিগাতিতে একই রাতে ৪টি গরু চুরি | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জের তেলিগাতিতে একই রাতে ৪টি গরু চুরি

বাগেরহাটের মোরেলগঞ্জে একই রাতে গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানার অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার তেলিগাতি ইউনিয়নের হরগাতি গ্রামে মো.মোতালেব ফকিরের পুত্র মো. আখতার ফারুক প্রতিদিনের ন্যায় বসতবাড়ির পার্শ্বের গোয়ালঘরে মশারি টাঙ্গিয়ে ৩ টি গাভী ও একটি বাছুর বেঁদে রাখে। সোমবার সকালে উঠে গোয়ালঘরের বাঁধা গরু ছাড়তে গিয়ে দেখতে পায় তার ৪টি গরু চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। গরুর মালিক আকতার ফারুক অনেক খোজাখুঁজি না করে গরু না পেয়ে ওইদিনই মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
ইউপি চেয়ারম্যান মোরশেদা আক্তার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউপি নির্বাচনের পর বিরোধী একটি মহল এলাকায় আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা সহ ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা চালাচ্ছে। তবে এ কুচক্রি মহলটি অপতৎপরতা প্রশাসনের সহায়তায় কঠোর হস্তে দমন করা হবে।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল জানান, নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। গরু উদ্ধারের জন্য চেষ্টা অব্যহত রয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।