সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা বন্দর জেটিতে রাবার ফেন্ডার স্থাপনে খুলনা শিপইয়ার্ডের সাথে চুক্তি স্বাক্ষর | চ্যানেল খুলনা

মোংলা বন্দর জেটিতে রাবার ফেন্ডার স্থাপনে খুলনা শিপইয়ার্ডের সাথে চুক্তি স্বাক্ষর

আমদানী-রপ্তানী বাণিজ্যের প্রসার ও বিদেশী বাণিজ্যিক জাহাজের সুরক্ষায় মোংলা বন্দরের জেটিতে রাবার ফেন্ডার স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দর কর্তৃপক্ষ ও খুলনা শিপইয়ার্ড লিমিটেডের মধ্যে এ রাবার ফেন্ডার স্থাপন চুক্তি সম্পাদিত হয়। এ সময় এই চুক্তি স্বাক্ষর করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও খুলনা শিপইয়ার্ড লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম সামছুল আজজি। অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষ ও শিপইয়ার্ড’র বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন। ৮ কোটি ৫০ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে এ রাবার ফেন্ডার স্থাপন করছে বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, বন্দরের ৭, ৮ ও ৯ নম্বর জেটিতে প্রায় ১০ বছর আগে রাবার ফেন্ডার লাগানো হয়েছিলো, যার অধিকাংশই নষ্ট হয়ে গেছে। তাই জেটিতে বিদেশী জাহাজ ভিড়তে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। যদিও এর আগে জেটিতে কাঠের লগ ব্যবহার করা হতো যা লাগানো কিছুদিন পর পচে ও জাহাজের আঘাতে পড়ে যেত। এ সকল সমস্যার সমাধানে কাঠের লগের পরিবর্তেব নতুন করে রাবার ফেন্ডার স্থাপন করা হচ্ছে। এটির স্থাপন সম্পন্ন হলে মোংলা বন্দরে আসা বিদেশী জাহাজগুলো জেটিতে নিরাপদে ভিড়তে পারবে বলেও জানান তিনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।