সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প বন্ধ হলে অচল হয়ে পড়বে বন্দর | চ্যানেল খুলনা

মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প বন্ধ হলে অচল হয়ে পড়বে বন্দর

মোংলা বন্দরের পশুর চ্যানেলের ইনারবার ড্রেজিং প্রকল্প বন্ধ হলে পণ্যবাহী বিদেশী জাহাজ আগমন বন্ধ হয়ে যাবে। একই সাথে পদ্মা সেতুর সুফলও বাঁধাগ্রস্থের পাশাপাশি ব্যাহত হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নও। এছাড়া এ বন্দরের নৌ চ্যানেল সুরক্ষিত না থাকলে আমদানী-রফতানীসহ জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। এমন বাস্তবতায় ড্রেজিং বন্ধের পায়তারা চালানো ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন বন্দরের কর্মরত সহস্রাধিক কর্মচারী।
বুধবার বেলা ১১ টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটির সামনের প্রধান গেইটে মহাসড়কে প্রায় তিন’শ মিটার লম্বার বিশাল মানববন্ধনে অংশ নিয়ে তারা এ দাবী করেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সংঘের সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক খুরশিদ আলম পল্টু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন খোকন ও যুগ্ম সম্পাদক সুজন মাহমুদসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা আরো বলেন, অবিলম্বে পশুর চ্যানেল ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন করে সাড়ে ৯ মিটার গভীরতার জাহাজ আগমনের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া ড্রেজিং বন্ধের পায়তারাকারী কুচক্রী মহলের দৃষ্টান্ত শাস্তির আওতায় এনে অচল হওয়ার সম্ভাবনা থেকে মোংলা বন্দরকে বাঁচাতে হবে। এই বন্দরসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মরত লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা নির্বাহ বন্ধ হওয়ার উপক্রম থেকেও এ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার দাবী জানান তারা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।