সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলা পৌর সেচ্ছাসেবক লীগের "করোনা" প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ | চ্যানেল খুলনা

মোংলা পৌর সেচ্ছাসেবক লীগের “করোনা” প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ

মোংলা প্রতিনিধিঃ করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সবাইকে সতর্ক হওয়ার আহবান জানিয়েছেন মোংলা পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মিজানুর রহমান তালুকদার।শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় মোংলা পৌর আওয়ামীলীগ কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে মোংলা পৌর সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সমন্বয়ে অবহিতকরণ সভায় এই আহবান জানান তিনি।

মোংলা পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান তালুকদার তার বক্তৃতায় বলেন, করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে করোনা ভাইরাস বাংলাদেশেও এসেছে। যেহেতু করোনা ভাইরাসের এখন পর্যন্ত কোন প্রতিষেধক তৈরি হয়নি, সেজন্য এটি প্রতিরোধে জনসচেতনার বিকল্প নেই। জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।মোংলা পৌরবাসীসহ সবাইকে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

সভাশেষে মোংলা শহরে পৌর সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে করোনা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার আহবান এবং এর প্রতিরোধে করণীয় বিষয়ক লিফটলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোংলা পৌর যুবলীগের সভাপতি এস এম কবির হোসেন,সাধারণ সম্পাদক শেখ আল মামুন, মোংলা পৌর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফাহিম হাসান অন্তর,যুগ্ন সাধারন সম্পাদক নুর-আলম(বাচ্চু),সেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল ইসলাম রেজা,তুহিন হাওলাদার,মোহাম্মদ আলী,ফজলে রাব্বী,রাসেদুজ্জামান রাজুসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সদস্য বৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।