সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে সাংবাদিকদের সহায়তা চাইলেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী | চ্যানেল খুলনা

মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে সাংবাদিকদের সহায়তা চাইলেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী

মোংলা প্রতিনিধি: আগামী ১৬ জানুয়ারীর মোংলা পোট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। শনিবার রাতে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আসন্ন পৌর নির্বাচনে সাংবাদিকদের কাছে সকল ধরণের সহযোগীতা চেয়েছেন মেয়র প্রার্থী শেখ আঃ রহমান। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন যে, তিনি মেয়র নির্বাচিত হলে দল মতের উর্ধে থেকে সকল ভেদাভেদ ভুলে সাংবাদিকসহ সকলের সহায়তা নিয়ে পৌরসভার উন্নয়নে নিজেকে নিয়োজিত করবেন। তিনি আরো বলেন, পৌর নির্বাচনের পরে মোংলা প্রেসক্লাবের উন্নয়নে জেলা পরিষদের ফান্ড থেকে তিনি দুই লাখ টাকা অনুদান দিবেন। এছাড়া তার নিজের অতীত ভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি আহবাণ জানান মেয়র প্রার্থী শেখ আঃ রহমান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আঃ রউফ, মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, ইস্রাফিল হাওলাদার ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াহ হোসেন মিলন। মতবিনিময় সভায় মোংলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল, সাধারন সম্পাদক হাসান গাজী, সাবেক সভাপতি এম এ মোতালেব ও মনিরুল হায়দার ইকবাল, সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব হাসান ও আমির হোসেন আমু, সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, নিজাম উদ্দিন, সহ-সাধারন সম্পাদক মাহমুদ হাসান, সাবেক সহ-সাধারন সম্পাদক আবু হোসাইন সুমন ও আবুল হাসান, এছাড়াও সাংবাদিক সবুজ হাওলাদার, সোহাগ মোল্লা, শফিকুর রহমান শান্ত, রিয়াজুল আলিমসহ মোংলায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।