সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা পশুর নদী থেকে নিখোঁজ জাবেরর লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

মোংলা পশুর নদী থেকে নিখোঁজ জাবেরর লাশ উদ্ধার

দীর্ঘ ৩০ ঘন্টা পর মোংলা বন্দরের পশুর নদীতে জাহাজ থেকে পড়ে নিখোঁজ নাবিক জাবের আলীর লাশ উদ্ধার করেছে  ফায়ার সার্ভিস সদস্যরা। মঙ্গলবার (২২ জুন) বিকালে পশুর নদীর লাউডোব খেয়াঘাটস্থ স্থান থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। জাবের আলী কার্গো জাহাজ এম,ভি মোকসেদপুর-ফেনী’র লস্কর এবং নড়াইলের চুনখোলা গ্রামের মৃত হাসেম বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোংলা ইডিজেড স্টেশনের স্টেশন কর্মকর্তা আরশাদ আলী বলেন, সোমবার নিখোজের পর থেকে খুলনার ডুবুরী দলসহ আমরা উদ্ধার অভিযান শুরু করি। কিন্ত পানি ও স্রাোত বেশি থাকায় আমরা জাবেরের সন্ধান পাইনি। মঙ্গলবার বিকালে ডুবে যাওয়া স্থানের পাশেই তার মৃতদেহ ভেসে ওঠে। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। সোমবার (২১ জুন) সকাল ১১ টায় মোংলা বন্দরের পশুর নদীতে অবস্থান করা বয়ার সাথে বেঁধে রাখা জাহাজের রশী খুলতে গেলে নদীতে পড়ে নিখোঁজ হয় জাবের। নিখোজের পর-পরই মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন, খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও পুলিশ জাবেরকে উদ্ধারে অভিযান শুরু করে। এ ঘটনায় এর আগে জাহাজের মাষ্টার মোঃ আঃ রশিদ থানায় জিডি করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।