সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় ৪৭ কেজি হরিণের মাংসসহ ৩ চোরাকারবারী আটক | চ্যানেল খুলনা

মোংলায় ৪৭ কেজি হরিণের মাংসসহ ৩ চোরাকারবারী আটক

মোংলায় ৪৭ কেজি হরিণে মাংসসহ তিন চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার রাতে দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাংসসহ এ চোরকারবারীদের আটক করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকতার্ লে: এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮ টার দিকে দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় গোয়েন্দা তথ্য মতে ওই এলাকা থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের আবু সরদারের ছেলে মোনা সরদার (৩২), বাগেরহাটের রামপাল উপজেলার বন্নি গ্রামের জাফর শেখের ছেলে জাহিদ শেখ (৩৮) ও মোংলার দক্ষিণ কাইনমারী গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে শহিদুল (৪০)। পরে তাদের কাছ থেকে একটি হরিণের মাথাসহ ৪৭ কেজি মাংস ও চোরাকারবারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতদেরকে রাতেই পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ষ্টেশনে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী আইনে মামলা দায়েরের পর রবিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে বনবিভাগ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।