সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় সরকারী রাস্তা আটকে দেয়ায় বিপাকে কয়েকটি পরিবার | চ্যানেল খুলনা

মোংলায় সরকারী রাস্তা আটকে দেয়ায় বিপাকে কয়েকটি পরিবার

মোংলায় সরকারী একটি রাস্তা আটকে দেয়ায় চলাচলে বিপাকে পড়েছে কয়েকটি পরিবার। উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বালুর মোড় সংলগ্ন এলাকায় টিআর ও এলজিএলপি প্রকল্পের রাস্তাটি আটকে দেয় একই এলাকার দেব বাড়ই, বিশ্বজিৎ হালদার ও অনিমেশ বিশ্বাস। এতে বাড়ীতে যাওয়ার একমাত্র চলাচলের পথ আটকে গেলে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী অমর বাড়ই এই অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আকবর গাজীকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আর চেয়ারম্যান আকবর গাজী বলেন, সংশ্লিষ্ট ইউপি মেম্বর কৌশিক মৌলিক কানুর মাধ্যমে শুনেছি ওই রাস্তাটি একটি মন্দিরের রাস্তা। মন্দিরকে সুরক্ষিত রাখার জন্য এটি আটকে দেওয়া হয়েছে। তবে মানুষ চলাচলের পথও সেখানে রাখা হয়েছে। কোন অসুবিধা হচ্ছেনা বলে মেম্বর কানু তাকে জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।