সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের আয়োজক ইউপি মেম্বারের পদত্যাগ | চ্যানেল খুলনা

মোংলায় শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের আয়োজক ইউপি মেম্বারের পদত্যাগ

মোংলা প্রতিনিধিঃ মোংলায় শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গান আয়োজনের দায়ে অবশেষে ইউপি মেম্বার মতিয়ার রহমান মোড়ল পদত্যাগ করেছেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাহাত মান্নানের কাছে উত্তর চাঁদপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (পরিচালনা পর্ষদ) সভাপতির পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে ইউপি মেম্বার মতিয়ার রহমান মোড়ল এ পদত্যাগপত্র জমা দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাহাত মান্নান বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভাষার মাসে শহীদ মিনার অবমাননার দায়ে চাঁদপাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মতিয়ারকে অপসারণের জন্য আমরা গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারী) জেলা প্রশাসক মহোদয়ের (ডিসি) কাছে লিখিতভাবে সুপারিশ করেছি। এ খবর পেয়ে আজ ইউপি মেম্বার মতিয়ার রহমান মোড়ল তার স্কুল ম্যানেজিং কমিটির পদ থেকে সরে যেতে বাধ্য হন। তবে তার বিরুদ্ধে অধিকতর তদন্ত করে আরো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে গত রবিবার (২ ফেব্রুয়ারী) সরকারী স্কুলের বার্ষিক অনুষ্ঠানে শহীদ মিনারের ওপরে জুতা পায় দিয়ে গান বাজনা ও নৃত্য পরিবেশনের খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হওয়ায় পরদিন সোমবার এঘটনায় তদন্ত কমিটি করা হয়। তবে রহস্যজনক কারনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার তদন্তে ধীরগতি করায় ইউপি মেম্বার মতিয়ার রহমান মোড়লের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হয় বলে জানা গেছে।

প্রসঙ্গত, রবিবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত স্থানীয় ইউপি মেম্বর ও স্কুল কমিটির সভাপতি মতিয়ার রহমান মোড়লের উদ্যোগে উত্তর চাঁদপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গান বাজনা ও নৃত্য পরিবেশন করার ঘটনা ঘটে। গান-বাজনা ও নৃত্য পরিবেশনের বিষয়ে জানতে চাইলে, মেম্বর মতিয়ার রহমান মোড়ল বলেন-‘অনুষ্ঠান চলবে, আপনারা যা পারেন তাই করেন’।

এদিকে ওই ঘটনায় এলাকাবসী ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।