সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষায় পরিকল্পনা গ্রহণের দাবী | চ্যানেল খুলনা

মোংলায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষায় পরিকল্পনা গ্রহণের দাবী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: ‘সেলিব্রেট দ্যা বায়োডাইভারসিটি, টাইম ফর নেচার, সেভ দ্যা পশুর রিভার, সে দ্যা সুন্দরবন, ক্লাইমেট জাসটিস নাওথ শ্লোগানে মোংলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে পশুর নদীর চরকানা রিভার রোডে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পরিববেশ আন্দোলন (বাপা) ও পশুর রিভার ওয়াটারকিপার। এ মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাপাথর বাগেরহাট জেলা সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মো: নুর আলম শেখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক নেতা আসাদুজ্জামান টিটো, নিরাপদ সড়ক চাই মোংলার সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, বাপা নেতা আব্দুর রশিদ, কমলা সরকার, পশুর রিভার ওয়াটারকিপার ওলান্টিয়ার মাহারুফ বিল্লাহ।
সমাবেশে বক্তারা করানোকালের শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে বিশ্ব ঐতিহ্য বাংলাদেশের ফুসফুস সুন্দরবনসহ প্রাণ-প্রকৃতি রক্ষায় পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ সরকারের প্রতি আহবাণ জানান। বক্তারা আরো বলেন, প্রকৃতিকে নিজের মতো করে গুছিয়ে উঠতে দিতে হবে। প্রাণ খুলে শ্বাস নিতে দিতে হবে পৃথিবীকে। মানুষের অতি মুনাফালোভী পরিবেশ-প্রকৃতি বিরোধী উন্নয়ন সহিংসতা বন্ধ করে পরিবেশবান্ধব সবুজ-সুনীল পৃথিবী গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
পরিবেশ ও নদী কর্মীরা শিশুদের আঁকা বাঘ-নদী এবং সুন্দরবনের পোষ্টার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। এছাড়া সুন্দরবন ধ্বংসের প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে মৃত গাছের ডালপালা নিয়ে তারা মানববন্ধনে দাঁড়ান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।