সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় বিপুল পরিমাণ চোরাই ডিজেলসহ বোট জব্দ করেছে কোস্টগার্ড | চ্যানেল খুলনা

মোংলায় বিপুল পরিমাণ চোরাই ডিজেলসহ বোট জব্দ করেছে কোস্টগার্ড

কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা কর্তৃক অভিযানে বিপুল পরিমাণ চোরাই ডিজেলসহ একটি স্টীল বডি (নৌকা) জব্দ করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে দু’টার দিকে মোংলা উপকূলবর্তী এলাকা থেকে চোরাই ডিজেলের এই চালান জব্দ করা হয়।আজ দুপুরে লেঃ কমান্ডার এম মামুনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিঙ্গপ্তির মাধ্যমে জানানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে মোংলা উপকূলবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ টি ইঞ্জিন চালিত স্টীল বডি (নৌকা) থেকে আনুমানিক ৫ হাজার ৪শ’ ৮০ লিটার চোরাই ডিজেলসহ জাহাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রায় ১ হাজার মিটার রশি জব্দ করা হয়। এর আগে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত চোরাই ডিজেল, রশি এবং স্টীল বডি (নৌকা) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। তবে এঘটনার সাথে সম্পৃক্তদের খুঁজে পেতে কোস্টগার্ডের সদস্যরা অনুসন্ধান চালাচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।