সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ | চ্যানেল খুলনা

মোংলায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

মোংলা প্রতিনিধি :: দেশব্যাপী ধর্ষণসহ নারী নির্যাতন বন্ধে ব্যতিক্রমী কর্মকাণ্ড শুরু করেছে মোংলা থানা পুলিশ। ওই কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে মোংলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর সাথে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধে সচেতনতামুলব সভা করে থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা গত ৩ অক্টোবর মোংলার মাকড়ঢোন এলাকায় ধর্ষণের শিকার হওয়া ৭ বছরের শিশুর মামলার বিষয়েও খোঁজ খবর নেন। উপস্থিত শিক্ষক- শিক্ষার্থীর কাছ থেকে নারী ও শিশু নির্যাতনের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, ধর্ষনের শিকার ওই শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পজেটিভ এসেছে। দ্রুত সময়ে মধ্য মামলার তদন্ত রিপোর্ট আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গত ৩ অক্টোবর মোংলার নারকেলতলা আবাসনে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার হয়। ওই ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশ ধর্ষক আঃ মান্নান (৫০) কে আটক করে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করে।
এ সময় মোংলা কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমি বলেন, কিছু মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। তাই তারা দিন দিন হিংস্র হয়ে উঠছে। নারী-শিশু নির্যাতনসহ নানা সমাজ বিরোধী কর্মকান্ড করছে মানুষরুপি নরপিচাশের দল। সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের এক হয়ে কাজ করার আহবাণ জানান তিনি।
এ সময়  ওসি ইকবাল বলেন, নারী শিশু নির্যাতন বন্ধে সব সময় সর্তক অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে পুলিশ। তাই পুলিশের কর্মকান্ডে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সহায়তা করার আহবাণ জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মোংলা কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমি, শিক্ষার্থী শেখ সালমান রাজ, মাসুদ রানা, সাইফুল আহম্মেদ, মোঃ কাউসার, সাদিয়া আফরিন, সানজিদা স্বর্ণা, নাজিয়া আফরিন, স্নেহা ইসলাম অহনা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।