সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় দুঃস্থ ও অসহায়দের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত | চ্যানেল খুলনা

মোংলায় দুঃস্থ ও অসহায়দের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও দরিদ্র জনগণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার পক্ষ থেকে নৌ ঘাঁটি মংলা কর্তৃক বাজুয়া, বানিয়াশান্তা ও তৎসংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বর্নিত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলা, আটা ও লবণ। এছাড়া কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর পক্ষ হতে নৌবাহিনী জাহাজ বরকত ও তিস্তা খালিশপুর এলাকায় এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে। খুলনা অঞ্চলে করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। উল্লে¬খ্য, গত বছর করোনা মহামারির সময় সরকার ঘোষিত লকডাউনকালীন সময়ে নৌবাহিনী বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম এর পাশাপাশি ত্রাণ বিতরণ পরিচালনা করেছিল। বর্তমান লকডাউনেও নৌবাহিনী কর্মহীন ও অসহায় জনগণের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।-সংবাদ বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।