সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় দি হাঙ্গার প্রজেক্টের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন | চ্যানেল খুলনা

মোংলায় দি হাঙ্গার প্রজেক্টের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

সুন্দরবন ও উপকূল সুরক্ষা এবং টেকসই উন্নয়নের স্বার্থে জলবায়ু সহিষ্ণু পরিবেশ গড়ে তোলার দাবীতে মোংলার দক্ষিণ কাইনমারী পশুর নদীর পাড়ে মানববন্ধন ও  সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ব্রেভ প্রকল্পের ইয়ুথদের  আয়োজনে ৫ জুন রবিবার বিকালে এই মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার বিকাল ৪ টায় মানববন্ধন চলাকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ব্রেভ প্রকল্পের মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান এর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপাই ইউপি সদস্য দূর্জয় হালদার,  সমাবেশে আরো বক্তব্য রাখেন ইউপি নারী সদস্য অর্পা মল্লিক, ব্রেভ প্রকল্পের মেন্টর সিবাস্তিন বাছাড়, ইয়ুথ লিডার , অনিক মন্ডল,  ছাব্বির হোসেন ইমন প্রমুখ। এসময় বক্তারা বলেন সুন্দরবন ও উপকুল সুরক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। নদী দূষণ করা যাবে না, ময়লা-আবর্জনা ফেলা ফেলা থেকে ‍সকলকে বিরত থাকতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধি, রোগ-ব্যাধি, নদী ভাঙ্গন এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের মাত্রা বেড়েছে। তাই উপকূলের সংকট মোকাবেলার পাশপাশি সারাদেশের নদ-নদী-খাল-বিল-জলাশয়-বন-জঙ্গল-পাহাড়-পর্বত রক্ষায় সরকারি যথাযথ উদ্যোগ জরুরী হওয়া আবশ্যক বলে মনে করেন বক্তারা । মানববন্ধন শেষে সচেতনতামূলক কর্মসূচির আওতায় পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর গুরুত্ব এবং নদী সুরক্ষার জন্য সকলকে দায়িত্ব পালনে আহবান জানানো হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।