সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় জবরদস্তি চিংড়ি ঘেরে বাঁধ | চ্যানেল খুলনা

মোংলায় জবরদস্তি চিংড়ি ঘেরে বাঁধ

মোংলায় জোরজবরি একটি চিংড়ি ঘেরের পানি সরবরাহের বাক্স/কাটুন ভেঙ্গে তুলে ফেলে দিয়ে সেখান মাটির বাঁধ দিয়েছেন প্রতিপক্ষ ঘের মালিক। এতে ক্ষতির সম্মুখীন হয়ে পড়া ঘের মালিক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে ও ক্ষতিগ্রস্থ ঘের মালিক জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ী এলাকার বাসিন্দা বিধান ফকির (৩৬) পাশের চিলা ইউনিয়নের হলদিবুনিয়া এলাকায় ৪ বছর ধরে ৫ বিঘার একটি চিংড়ি ঘের করে আসছেন। বিধান তার ঘেরে মাছের পাশাপাশি ধানও চাষ করছেন। কিন্তু হঠাৎ করে পাশের ঘের মালিক পবিত্র ঘরামী (৩৫) লোকজন নিয়ে শুক্রবার দুপুরে বিধানের ওই ঘেরের পানি ওঠা-নামানোর কাঠের বাক্স ভেঙ্গে তুলে ফেলে দিয়ে সেখানে জবরদস্তি মাটি দিয়ে বাঁধ দিয়ে দেন। বাঁধ দেয়ার ফলে বিধান তার ঘেরে পানি তুলতে পারছেন না। ফলে ঘেরের পানি কমে মাছ মারা যাওয়াসহ ধান নষ্টের উপক্রম হয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বিধান শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বিধান বলেন, জবরদস্তিভাবে আমার জায়গার বাক্স ভেঙ্গে বাঁধ দেয়ায় ঘেরের পানি শুকিয়ে মাছ ও ধানের ক্ষতি হচ্ছে। এভাবে দুই একদিন থাকলে আমার মাছ ও ধান মরে যাবে। তারা প্রভাবশালী আমাকে প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি-ধামকি দেয়।
এ ঘটনায় পবিত্র ঘরামী বলেন, বিধান তার বাক্স দিয়ে যে পরিমাণ পানি তুলেন তাতে আমাদের ঘের তলিয়ে মাছ তার ঘেরে চলে যায়। তাকে অনেকবার বলার পরও সে এটি না শোনায় আমাদের ক্ষতি এড়াতে বাক্স তুলে বাঁধ দিয়ে দিয়েছি।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।