সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় চাকুরীর প্রলোভন দেখিয়ে তরুনীকে ধর্ষণ, ধর্ষক আটক | চ্যানেল খুলনা

মোংলায় চাকুরীর প্রলোভন দেখিয়ে তরুনীকে ধর্ষণ, ধর্ষক আটক

বাগেরহাটের রামপালে চাকুরীর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মোংলার আন্ধারিয়া থেকে ধর্ষক যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী জানান, বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের এক তরুনীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আন্ধারিয়া গ্রামের বাসিন্দা তরিকুল শেখের পুত্র জুয়েল শেখ (২০)। এরপর ওই তরুনীকে ভালো চাকুরীর প্রলোভন দেখিয়ে নিজ বাড়ীতে আসতে বলেন। গত ৩ মার্চ বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জুয়েল শেখের বাড়ীতে যায় তরুনী। এরপর রাতে তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে জুয়েল শেখ। পরে ৪ মার্চ সকালে এক পরিচিত ব্যক্তির সহযোগীতায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন ধর্ষণের শিকার ওই তরুনী। ওই দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরুনী মোবাইল ফোনে বিষয়টি বাগেরহাট জেলা পুলিশ সুপার একেএম শহিদুল হককে জানান। তাৎক্ষনিকভাবে হাসপাতালে তার জন্য খাবার ও কাপড় পাঠান এবং সকল সহায়তার আশ্বাস দেয় জেলা পুলিশ। ওই তরুনীর দেয়া তথ্য মতে পুলিশ সুপারের নির্দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ৩ ঘন্টার মধ্যে ধর্ষক জুয়েল শেখ মোংলা থেকে আটক করতে সক্ষম হয় মোংলা থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ধর্ষক জুয়েল শেখ মোংলা থানা পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি ইকবাল বাহার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।