সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলার শিল্পাঞ্চল থেকে চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত | চ্যানেল খুলনা

মোংলার শিল্পাঞ্চল থেকে চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

মোংলা বন্দরের শিল্পাঞ্চলের ইপিজেড এলাকা থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার সকালে ইপিজেডের প্রধান গেইটের সামনে থেকে হরিণটি উদ্ধারের পর সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, মঙ্গলবার সকালে বন্দর শিল্পাঞ্চলের ইপিজেড এলাকায় একটি অসুস্থ চিত্রা হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইপিজেডের প্রধান গেইটের সামনে থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হরিণটি অসুস্থ ছিলো। সেটির বাম পা, পেট ও দাঁতে ক্ষত চিহ্ন রয়েছে। সম্ভবত লোহার তারে বেঁধে এ ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটিকে বেলা ১১টার দিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবনের হরিণ লোকালয় থেকে উদ্ধারের বিষয়ে বন কর্মকর্তা আজাদ কবির বলেন, শুনেছি ৮/৯ মাস আগে এই হরিণটি জোয়ারের সময় বনের ঢাংমারী এলাকা থেকে নদী সাঁতরিয়ে বন্দর এলাকার পিকনিক কর্ণারে চলে আসে। এরপর থেকে বন্দরের বিভিন্ন এলাকার ঝোপঝাড়ের মধ্যে বিচরণ ছিলো হরিণটির। বন ছেড়ে প্রায় ৮/৯ মাস লোকালয়ের বিভিন্ন ঝোপঝাড়ে থাকার পর হয়তো মানুষ কিংবা অন্য কোন প্রাণীর তাড়া খেয়ে কাটা তারে বেঁধে আহত হয় হরিণটি। আহত হয়ে চলাচল অক্ষম হয়ে পড়লে ওই হরিণটি রাস্তার উপর থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চিত্রা হরিণটির বয়স প্রায় ৫ বছর। আর ওজন প্রায় ২৫ কেজি।
এদিকে বন্দর শিল্প এলাকা থেকে হরিণ উদ্ধারের খবরে বিপুল সংখ্যক উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমান সেখানে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।