সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলার বিভিন্ন এলাকায় নৌবাহিনীর মানবিক সহায়তা | চ্যানেল খুলনা

মোংলার বিভিন্ন এলাকায় নৌবাহিনীর মানবিক সহায়তা

মোকাবেলায় দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে।

সোমবার (৩ মে) সকালে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে মোংলা বাসস্ট্যান্ড, দিগরাজ বাজার এবং রামপাল এলাকায় ৪০০ কর্মহীন ও ছিন্নমুল পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তৈল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রদান করা হয়।

এছাড়া কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে চট্টগ্রামের পতেঙ্গা, বন্দরটিলা, কাঠগড় ও ভাটিয়ারী এলাকায় ৩০০ পরিবারের মাঝে এবং কমান্ডার সাবমেরিন এর তত্ত্বাবধানে পেকুয়ার কাকড়া পাড়ায় ২০০ পরিবারের মাঝে অনুরূপ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।