সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলার চাঁদপাই মেলায় কলেজ ছাত্র'র উপর হামলা-ছিনতাই | চ্যানেল খুলনা

মোংলার চাঁদপাই মেলায় কলেজ ছাত্র’র উপর হামলা-ছিনতাই

মোংলার চাঁদপাই’র মেলায় বিএন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির হাসান দীপ্ত’র উপর দুর্বৃত্তরা হামলা করে নগদ অর্থ মালামাল হাতিয়ে নিয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে মোংলা থানায় মামলা দায়েরের জন্য অভিযোগ দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী মোঃ ইব্রাহিম শেখ, মোঃ পাবক, মোঃ শুভ জানান সাব্বির হাসান দীপ্ত ও তার ছোট ভাই আবির হাসান রিক্ত চাঁদপাই মেলায় ঘুরতে গেলে নেশাগ্রস্থ ও নানাবিধ অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত মোঃ জাহিদসহ তার অপর দুই সহযোগী তাদের উপর হামলা চালিয়ে নগদ অর্থ ও মালামাল ছিনতাই করে নেয়। থানায় দায়েরকৃত এজাহারে জানা যায়, মোঃ জাহিদ হোসেন মারধর করে এবং জোরপূর্বক সাব্বির হাসান দীপ্ত ও আবির হাসান রিক্ত’র কাছে থাকা সোনার চেইন, নগদ ১৭ হাজার টাকা, একটি মোবাইল সেটসহ মোট ১ লাখ ২ হাজার টাকার মালামাল ছিনতাই করে নেয়। এ ব্যাপারে সাব্বির হাসান দীপ্ত’র পিতা মোঃ শাহ্ আলম শেখ বাদী হয়ে শনিবার রাতেই মোংলা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত জাহিদ (৪৫) চাঁদপাই ইউনিয়নের মাকড়ডোন গ্রামের মৃত আ: জব্বারের ছেলে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, যেহেতু সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি, তাই এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে এ ঘটনায় পুলিশ এখনও অভিযুক্ত জাহিদসহ তার সহযোগীতে আটক ও ছিনতাই হওয়া নগদ টাকাসহ মালামাল উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে দাবী পুলিশের।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।