সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলার কৃষিজমি রক্ষার দাবীতে কৃষকদের বাগেরহাট জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান | চ্যানেল খুলনা

মোংলার কৃষিজমি রক্ষার দাবীতে কৃষকদের বাগেরহাট জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান

মোংলার চিলা ইউনিয়নের সাতশো একর কৃষিজমি বন্দর কর্তৃক পশুর নদ ড্রেজিংয়ের বালু থেকে রক্ষার দাবীতে বাগেরহাটের ডিসি মোঃ আজিজুর রহমানকে স্মারকলিপি দিলেন কৃষকরা।
সোমবার সকালে বাগেরহাট ডিসি অফিসে মোংলার চিলা ইউনিয়ন কৃষিজমি রক্ষা কমিটির পক্ষ থেকে চারশো জমির মালিকের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি ডিসি মোঃ আজিজুর রহমানের কাছে প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে চিলা ইউনিয়ন কৃষিজমি রক্ষা কমিটির মাফতুন আহমেদ মুকুল, জালালউদ্দিন হাওলাদার, আবু হানিফ ফকির, হুমায়ুন কবির, মোঃ আলম গাজী, বিজন কুমার বৈদ্য, মুকুল শিকদার প্রমূখ উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদানকালে কৃষিজমি রক্ষা কমিটির নেতারা বলেন “আমরা কোন ক্ষতিপূরণ চাই না, কোন আর্থিক সহযোগিতা চাই না। আমরা আমাদের পূর্বপুরুষের কৃষিজমি রক্ষা করে সেখান থেকে জীবিকা নির্বাহ করতে চাই। মোংলা বন্দর কর্তৃক পশুর নদ’র ড্রেজিংয়ের বালু অন্যত্র ফেলে আমাদের একমাত্র উপার্জনস্থল কৃষিজমি রক্ষা করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে জোর দাবী জানাচ্ছি।
এসময় বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান কৃষকদের কথা শুনে বলেন, আগামী ৩০ আগস্ট সরেজমিন ঘুরে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।