সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় কাঁকড়া চাষীদের ১দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোংলায় কাঁকড়া চাষীদের ১দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোংলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র আয়োজনে যুগোপযোগী ও আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষে প্রশিক্ষণ দিয়েছে চাষীদের। আশা’র নিজস্ব অর্থায়নে মঙ্গলবার ১৪ই মার্চ সকাল ৯টায় উপজেলা অফিসার্স ক্লাবে মোংলা উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কাঁকড়া চাষীদের ১দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। এসময় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান, আশা’র এ্যাসিস্টেন্ট ডিরেক্টর সবুজ কুমার চৌধুরী, সিনিয়র এডি ভিএম মো: জসিম উদ্দিন, ডি এম মোঃ ওলিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন। প্রশিক্ষন অনুষ্ঠানে কাঁকড়া চাষের অর্থনৈতিক গুরুত্ব, সম্ভবনা, প্রচলিত ব্যাবস্থাপনা, কিশোর কাঁকড়া চাষ ও কাঁকড়া মোটাতাজা করণ বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনে অংশ গ্রহণকারী চাঁদপাই ইউনিয়ন পরিষদের রোজি, বিমল, সুন্দরবন ইউনিয়নের রোমান, মিঠাখালী ইউনিয়নের আলতাফ, চিলা ইউনিয়নের শামীমসহ আরো অংশ গ্রহণকারীগন উক্ত বিষয়ে প্রশিক্ষণ পেয়ে অনেক অজানা বিষয় জেনেছেন বলে মতামত ব্যাক্ত করেন এবং আশা’র প্রশংসা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।