সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মেয়ের ঝুলন্ত মরদেহ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা! | চ্যানেল খুলনা

মেয়ের ঝুলন্ত মরদেহ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা!

কুষ্টিয়ার মিরপুরে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখে মারা গেছেন বাবা। মৃতরা হলেন- মোস্তফা (৪৫) ও মেয়ে শান্তনা খাতুন (২০)।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর পৌরসভার কাউন্সিলর খোয়াব আলী বাংলানিউজকে জানান, সুলতানপুর এলাকার মোস্তফা তার মেয়ে শান্তনাকে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর এলাকার মিঠুর সঙ্গে বিয়ে দেন। তাদের চার বছরের একটি ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে দেড় বছর আগে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি সুলতানপুর চলে আসেন শান্তনা। এর পর থেকে তিনি বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন।

মঙ্গলবার সকালে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে শান্তনার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে শান্তনা তার নিজ ঘরের আঁড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মেয়ের মৃত্যুর খবর শুনে বাবা মোস্তফা বাড়িতে এসে ঝুলন্ত অবস্থায় মেয়ের মরদেহ দেখে অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মোস্তফা মারা যান।
একই দিনে বাবা মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শান্তনার মরদেহটি উদ্ধার করেছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।