সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মেয়েকে ছাড়াই সমুদ্র ভ্রমণে আনুশকা-বিরাট! | চ্যানেল খুলনা

মেয়েকে ছাড়াই সমুদ্র ভ্রমণে আনুশকা-বিরাট!

সময় পেলেই বিশ্ব ভ্রমণে চলে যান আনুশকা শর্মা ও বিরাট কোহলি। শুটিং বা খেলার ফাঁকে এমন সুযোগ মিস হয় না তাদের। সেই ছবি নিয়মিত সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন এই তারকা দম্পতি।

নতুন বছরে নতুন অতিথি এসেছে আনুশকা শর্মা ও বিরাট কোহলির ঘরে। তাই এই সময়ে চাইলেও দেশ ছাড়তে পারছেন না তারা। এরমধ্যে সামনে এল তাদের ভ্রমণের পেছনের এক ভিডিও। যেখানে নীল সমুদ্রের মাঝে হাসিমুখে দেখা যাচ্ছে তাদের।

বিরাটের পরনে নীল রঙের উপর সাদা চেক শার্ট। আর আনুশকাকে দেখা যায় খোলা চুল ও হাল্কা গোলাপি পোশাকে। সঙ্গে রয়েছেন বিরাটের দুই সতীর্থ লোকেশ রাহুল ও রবিচন্দ্রন আশ্বিন।

মেয়েকে ঘিরে এখন সকল ব্যস্ততা ‘বিরুস্কা’র। সন্তানের সুবিধা মতো ঘর সাজাচ্ছেন। তাই তাকে ঘিরেই কাটছে ব্যস্ততা। মেয়ের জন্য ঘরের সবকিছুতে এসেছে পরিবর্তন। শুধু তাই নয়, ফ্লাটের সামনে পুরো জায়গাজুড়ে করা হয়েছে বাগান।

ঘরের মধ্যেও মেয়েকে প্রকৃতির মতো পরিবেশ দিতে চান তারকা বাবা-মা। এমনকি সেখানে থাকবে পশু-পাখি। কারণ আনুশকা-বিরাট নিজেরাও বেশ পশুপ্রেমী মানুষ।

উল্লেখ্য, চলতি বছর ১১ জানুয়ারি (সোমবার) আনুশকা-বিরাটের ঘরে নবজাতকের আগমন হয়। ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের সুখবরটি দিয়েছিলেন বিরাট।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।