সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে খেলনার বিস্ফোরণে আঙ্গুল উড়ে গেল শিশু মাহিনের | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে খেলনার বিস্ফোরণে আঙ্গুল উড়ে গেল শিশু মাহিনের

বাগেরহাটের মোরেলগঞ্জ খেলনা বারুদ বিস্ফোরণে মাহিন শেখ(১৩) নামে এক শিশুর হাতের একটি আঙ্গুল উড়ে গেছে। শনিবার বেলা ১১টার দিকে পৌরসভার সেরেস্তাদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সে ওই গ্রামের মনির শেখের ছেলে। এ ঘটনা মাহিনের আরো একটি আঙ্গুল পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

হতদরিদ্র পরবারের সন্তান মাহিন বন্ধুদের সাথে সাইকেলের স্পোক দিয়ে বানানো ক্ষুদ্র হাতুড়ি বোম্ব(আতুর বোম) এর ভিতরে দিয়াশলাইয়ের বারুদ দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে খেলছিলো। এ সময় নিজের খেলনার বিস্ফোরণে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটি বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়।

শিশুটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।