সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মেহেন্দিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ | চ্যানেল খুলনা

মেহেন্দিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চ্যানেল খুলনা ডেস্কঃ মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৌরভ খা ( ১২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। স্তানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আফজাল সিকদার, কালু সিকদার, জামাল সিকদার, মজিবর হাওলাদার, রুমি সিকদার গংদের সাথে মনির খা গংদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছে। এরই জের ধরে গত শুক্রবার সকালে সৌরভ গরু নিয়ে মাঠে ঘাস খাওয়াতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা লাঠিসোটা নিয়ে সৌরভের উপর এলোপাথাড়ি হামলা চালায়। এসময় সৌরভ গুরুতর জখম হয়ে মাটিতে পরে থাকলে স্থানীয়রা সৌরভকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেরত দেয়। দেশের এই সংকটময় পরিস্থিতির কারনে কোন উপায় না পেয়ে পরিবারের লোকজন সৌরভকে বাড়িতে নিয়ে আসেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ২ টার সময় সৌরভ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।