সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মেট্রোরেলের আরো ৪টি কোচ ও ২টি ইঞ্জিন মোংলা বন্দরে, শনিবার সকালে খালাস শুরু হবে | চ্যানেল খুলনা

মেট্রোরেলের আরো ৪টি কোচ ও ২টি ইঞ্জিন মোংলা বন্দরে, শনিবার সকালে খালাস শুরু হবে

মেট্রোরেলের ৬ষ্ঠ চালানের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম, ভি ব্রাইট কোরাল। জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের এ মালামাল নিয়ে আসা জাহাজটি শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে।

বিদেশী এই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ ওহিদুজ্জামান জানান, জাহাজটিতে মেট্রোরেলের ৪টি রেলওয়ে কোচ/বগি ও ২টি ইঞ্জিনসহ ২৮ প্যাকেজ মেশিনারী পণ্য রয়েছে। শনিবার সকাল থেকে জাহাজ হতে এ মালামাল খালাস কাজ শুরু হবে। খালাস করে নদী পথে নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, ১২ নভেম্বর ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি ব্রাইট কোরাল বন্দর জেটিতে ভিড়েছে। এর আগে গত ২ অক্টোবর ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ নিয়ে এম,ভি এসপিএম ব্যাংকক, ১২ সেপ্টেম্বর ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি প্রেসার্স কোরাল, ২০ জুলাই এম,ভি হরিজন-০৯ জাহাজে ১০টি কোচ ও ২টি ইঞ্জিন, ৫ মে এম,ভি ওশান গ্রেস জাহাজে ৬টি কোচ এবং ৩১ মার্চ এম,ভি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্টোরেলের ৬ টি কোচ আসে এ বন্দরে। যা খালাস শেষে নদী পথে নেয়া হয় ঢাকার উত্তরায় দিয়াবাড়ী ডিপোতে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।