সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মৃত্যুর রাতে কাকে শেষ মেসেজ দেন শেফালি | চ্যানেল খুলনা

মৃত্যুর রাতে কাকে শেষ মেসেজ দেন শেফালি

বাংলাদেশ থেকে যাওয়ার পথে বিমানে দেখা প্রথম স্বামীর সঙ্গে, শেষ বার কী বলেন শেফালি? বলিউডে ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত ছিলেন অভিনেত্রী শেফালি জারিওয়ালা। গত শুক্রবার (২৭ জুন) রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

তার আকস্মিক মৃত্যুতে যখন শোকাহত গোটা বলিউড ঠিক তখন সামনে এলো শেফালির শেষ খুদে বার্তা।

মৃত্যুর রাতে ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা বিশাল আদিত্য সিংকে শেষ মেসেজটি পাঠিয়েছিলেন শেফালি। দেখা করার কথা ছিল তার সঙ্গে। বিশালকে অভিনেত্রী লিখেছিলেন, ‘রাত ১০টায় দেখা হবে’। শেফালির মৃত্যুর পর কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে অভিনেত্রীর জন্য শোক প্রকাশ করেছেন।

শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি। এ সময় তাড়াহুড়া করে হাসপাতালে নেওয়া হয় তাকে। জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

শোবিজে শুরুর দিকে মডেলিং করতেন জারিওয়ালা। ৩৫টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। বলিউডে তার অভিষেক হয় ২০০৪ সালে। ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে ক্যামিও-র মাধ্যমে এই পথচলা শুরু হয় তার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।