সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মুজিব শতবর্ষ উপলক্ষে মোরেলগঞ্জে পঞ্চকরণে মোটর শোভযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মুজিব শতবর্ষ উপলক্ষে মোরেলগঞ্জে পঞ্চকরণে মোটর শোভযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জের ২নং পঞ্চকরণ ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে ৩০ কিলোমিটার মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ৩ শতাধিক মোটর শোভাযাত্রাটি ইউনিয়নের বাজার মুন্সিরহাট, সুর্যমুখি, দেবরাজ বাজার, মহিষচরনী, পাঁচগাও বাজার, চেয়ারম্যান বাজার ও হেড়মা এলাকায় ৩০ কিলোমিটার শোভাযাত্রা শেষে পরিষদ চত্ত¡রে আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুর রাজ্জাক মজুমদার।
আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম খান, যুবলীগ নেতা বদিউজ্জামান মজুমদার, বিলাস মোল্লা, সালে আহম্মদ, ইউপি সদস্য মিল্টন শেখ মিলু, আব্দুস সোবাহান, কামরুল ইসলাম মুন্সী, পংকজ ঘরামী, মইনুল ইসলাম, যুবলীগ নেতা বেল্লাল আকন, পারভেজ হাওলাদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জননেতা শেখ হেলাল উদ্দিন ও স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনের হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতিকের বিকল্প নেই। সবাই একযোগে নৌকার পক্ষে কাজ করতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।