সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মুজিববর্ষে ঘর পাচ্ছে সাতক্ষীরার ৩৭ গৃহহীন পরিবার | চ্যানেল খুলনা

মুজিববর্ষে ঘর পাচ্ছে সাতক্ষীরার ৩৭ গৃহহীন পরিবার

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাসগৃহ পাচ্ছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাবুরাবাদ গ্রামের ৩৭টি গৃহহীন পরিবার। ‘আশ্রায়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১ ডিসেম্বর) সাতক্ষীরা-৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক প্রধান অতিথি হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় এসব বাসগৃহের নির্মাণ কাজ উদ্বোধন করেন

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম, ভূমিহীন নেতা আব্দুল ওহাব প্রমূখ।
অনুষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম পরিহার করে বাসগৃহ নির্মাণে সরকারি অর্থ যথাযথভাবে ব্যবহারের নির্দেশ দেন সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাবুরাবাদ গ্রামের অধিকাংশই ভূমিহীন পরিবার টোং ঘরের মতো বাসা বেঁধে সেখানে বসবাস করছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পেয়ে দারুণ খুশি ভূমিহীন পরিবারের সদস্যরা। রোদ-বৃষ্টি-ঝড় থেকে গৃহহীন এসব পরিবারগুলো এখন থেকে নিরাপদ আশ্রয়ে থাকতে পারবেন

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।