সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে পাঠানোর নির্দেশ | চ্যানেল খুলনা

মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে পাঠানোর নির্দেশ

মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) নতুন নির্দেশনা জারি করেছে। সেটা হলো উপজেলা/মহানগর পর্যায়ের যাচাই-বাছাই প্রতিবেদন আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের লক্ষ্যেই জামুকার এই পদক্ষেপ।

রবিবার (১৪ মার্চ) জামুকা এ সংক্রান্ত আদেশ জারি করে। দেশের সব জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও সব উপেজেলার নির্বাহী কর্মকর্তাদের তথ্য পাঠাতে এই নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশবিহীন বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট নিয়মিত করতে গত ৩০ জানুয়ারি ও ৬ ফেব্রুয়ারি দেশব্যাপী উপজেলা/মহানগর পর্যায়ে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ওই যাচাই-বাছাইয়ের প্রতিবেদন নির্ধারিত ছকে যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার অনধিক তিন কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ থাকা সত্ত্বেও অদ্যাবধি অনেক উপজেলা থেকে প্রতিবেদন পাওয়া যায়নি, যা দুঃখজনক। প্রতিবেদন না পাওয়ার কারণে একদিকে যেমন বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট নিয়মিতকরণ কার্যক্রম বিলম্বিত হচ্ছে, অপরদিকে উপজেলা পর্যায়ে নানাবিধ অনিয়মের অভিযোগ উত্থাপিত হচ্ছে। এটি কোনোক্রমেই কাম্য নয় এবং আগামী ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশে সমস্যা সৃষ্টি হচ্ছে।’

আদেশে চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত ছকে জামুকায় ইমেইলে (dg@jamuka.gov.bd) প্রতিবেদনের পিডিএফ অথবা ডকুমেন্ট ফাইল, অথবা হার্ড কপি পত্রবাহক মারফত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে। যদিও ২০১৭ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া যাচাই-বাছাই প্রতিবেদন নিয়ে আপিল আবেদনের অনেকগুলোই শেষ হয়নি এখনও।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।