সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মিরাজের ফাইফারে পাকিস্তানকে ৩৮৬ রানে থামাল বাংলাদেশ | চ্যানেল খুলনা

মিরাজের ফাইফারে পাকিস্তানকে ৩৮৬ রানে থামাল বাংলাদেশ

মিরপুর টেস্টে একসময় পাকিস্তান বড় লিডের পথে বলে মনে হচ্ছিল। মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার জুটিতে চাপ বাড়ছিল বাংলাদেশের ওপর। কিন্তু শেষ সেশনে দৃশ্যপট পাল্টে দিলেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাহিদ রানা। তাদের সম্মিলিত আক্রমণে ৩৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

পাকিস্তান শেষ পর্যন্ত বাংলাদেশের চেয়ে ২৭ রানে পিছিয়েই থেমেছে। দিনের শেষ ভাগে ৮৯.৪ ওভারে রিজওয়ানকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন তাইজুল। ৭৯ বলে ৮ চারে ৫৯ রান করা রিজওয়ান এগিয়ে এসে বড় শট খেলতে গিয়ে মাহমুদুল হাসান জয়ের হাতে ধরা পড়েন। এরপর নাহিদ রানার গতিতে ফেরেন সালমান আগা। ৯৪ বলে ৫৮ রান করা এই ব্যাটসম্যান দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন।

এরপর টেলএন্ডে আঘাত করেন মিরাজ। নোমান আলীকে স্লিপে শান্তর ক্যাচ বানিয়ে চাপে ফেলেন পাকিস্তানকে। এরপর শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ১৪তম পাঁচ উইকেট। শেষ উইকেটে হাসান আলীকে বোল্ড করে পাকিস্তানের ইনিংস শেষ করেন তাইজুল।

এর আগে পাকিস্তানের ইনিংসের মাঝপথেও বড় ধাক্কা দিয়েছিল বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে শান মাসুদ ফিরেছিলেন ৯ রানে, এরপর মিরাজের বলে শূন্য রানে এলবিডব্লিউ হন সৌদ শাকিল। অভিষিক্ত আবদুল্লাহ ফজল ৬০ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তাকেও ফেরান মিরাজ।

তবে বাংলাদেশের আক্ষেপও আছে। ৬৪তম ওভারে তাসকিনের বলে সালমান আগা কট বিহাইন্ড হলেও নো-বলের কারণে বেঁচে যান। তখনই পাকিস্তানের পাঁচ উইকেট ২০ রানের মধ্যে পড়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। পরে সেই সালমানই রিজওয়ানের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে পাকিস্তানকে বিপদ থেকে তুলেছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ড্র দিয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টিতে জ্যোতির উত্তরসূরি নাহিদা না মোস্তারি?

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ নারী ফুটবল দল

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।