সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মিঠামইন হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা | চ্যানেল খুলনা

মিঠামইন হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি মৌসুমে কিশোরগঞ্জের মিঠামইন হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে ১২ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় মিঠামইন হাওরের অল ওয়েদার সড়কসহ দর্শনীয় স্থানে ভ্রমণে বিরত থাকতে হবে। এ আইন কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, হাওর ভ্রমণের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত হতে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী আসে। ৮৭৪ কোটি টাকা ব্যয়ে ২৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ ‘অল ওয়েদার সড়ক’ নির্মাণ করা হয়। যা গত বছরের ৮ অক্টোবর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সড়কের মাধ্যমে স্থলপথে সরাসরি যুক্ত হয়েছে কিশোরগঞ্জের হাওরবেষ্টিত তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম।

নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মিঠামইন হাওরে প্রবেশের পথগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান। সেই সঙ্গে এলাকার সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।