সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ঢাকায় | চ্যানেল খুলনা

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
আজ সোমবার (২২ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ফয়সাল নাসিম স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি ঢাকা-মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন।

ঢাকা সফরকালে ফয়সাল নাসিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে, চলতি বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।a

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাংলাদেশ আরও সংবাদ

ভারতের বিমানবন্দরে বাংলাদেশি নারী আটক

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।