সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মারধরের শিকার সেই ছাত্রলীগ নেত্রী হাসপাতালে, ‘কন্ডিশন ভালো না’ | চ্যানেল খুলনা

মারধরের শিকার সেই ছাত্রলীগ নেত্রী হাসপাতালে, ‘কন্ডিশন ভালো না’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক এজিএস ও হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সোমবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে নিজের সংগঠনের দুই নেত্রী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা তাকে ডেকে নিয়ে মারধর করেন।

মারধরের শিকার ফাল্গুনী দাস তন্বী যুগান্তরকে বলেন, প্রথমে তেমন টের পাইনি। বুধবার যখন ডক্তার দেখাইতে আসছি তখন ডাক্তার বলল আপনার কন্ডিশন তো ভালো না। তারপর আমি গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হই। এখন শক্ত কোনো খাবার খেতে পারি না, লিক্যুইড খেতে হয়।

এদিকে মারধরের ঘটনার তিনদিন অতিবাহিত হলেও মারধরকারী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ।

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।