সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস | চ্যানেল খুলনা

মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ পেয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, অল্প সময়ের মধ্যেই চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পাবেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারীর মেখল পুন্ডরিক ধামে তাঁর মা সন্ধ্যা রাণী ধর (৭১) মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাঁকে পুন্ডরিক ধামে নেওয়া হয়।

পরিবার জানিয়েছে, ধর্মীয় আচারাদি শেষে সেখানেই সন্ধ্যা রাণী ধরের সমাহিত করার কথা রয়েছে। মায়ের অসুস্থতার কারণে চিন্ময়কে প্যারোলে মুক্তি দিতে বুধবার পরিবার আবেদন করলেও তা মঞ্জুর হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।