সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মায়ের মামলায় স্ত্রী-সন্তান কারাগারে, যুবকের ঝুলন্ত লাশ | চ্যানেল খুলনা

মায়ের মামলায় স্ত্রী-সন্তান কারাগারে, যুবকের ঝুলন্ত লাশ

চট্টগ্রামের পটিয়ায় মোহাম্মদ নেজাম উদ্দীন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে ওই যুবকের লাশ পাওয়া যায়।

নেজাম উদ্দিন চরকানাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলের কর্মচারী ছিলেন।

স্থানীয় লোকজন জানান, নেজাম উদ্দিনের মায়ের সঙ্গে তাঁর স্ত্রীর মনোমানিল্য চলছিল। স্ত্রীকে তালাক দিতে নেজামকে অনেক দিন ধরে চাপ দিচ্ছিলেন তাঁর বাবা-মা। কিন্তু স্ত্রীকে তালাক দিতে নারাজ ছিলেন তিনি। কয়েক দিন আগে উভয় পক্ষের ঝগড়াঝাঁটি-হাতাহাতিতে নেজামের মা আহত হন। এতে তিনি বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় গত বৃহস্পতিবার আদালতে নেজামের জামিন হলেও তাঁর স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। স্ত্রীর সঙ্গে আড়াই বছরের একটি শিশুসন্তান থাকায় তাকেও পরে মায়ের সঙ্গে কারাগারে নিয়ে যাওয়া হয়। স্ত্রী ও সন্তান কারাগারে থাকায় অপমানে নেজাম আত্মহত্যা করেছেন এমন ধারণা স্থানীয় লোকজনের।

চরকানাই বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম জানান, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। নেজাম খুবই অমায়িক ছেলে ছিল। তাঁর মৃত্যুতে আমরা মর্মাহত।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা আত্মহত্যার ঘটনা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।