সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাদারীপুরে ধারের টাকা ফেরতকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম | চ্যানেল খুলনা

মাদারীপুরে ধারের টাকা ফেরতকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

মাদারীপুরে ধার নেওয়া টাকা ফেরত সংক্রান্ত বিরোধের জেরে শান্ত সরদার (২৪) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।  বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকার ভেড়া টুইন্নার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত শান্ত সরদার পূর্ব রাস্তি গ্রামের হযরত আলী সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত সরদার পূর্বে আকাশ নামের এক ব্যক্তির কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। অভিযোগ রয়েছে, মীমাংসার পরও পূর্ব পরিকল্পিতভাবে বুধবার রাতে শান্ত সরদার টাকা পরিশোধ করতে যাওয়ার পথে আকাশ, আরিফ, মেহেদীসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন তার পথরোধ করে।

এসময় তারা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায় এবং হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি হাসপাতাল ত্যাগ করেন। হাসপাতাল পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক বলেন, আহত অবস্থায় শান্ত সরদারকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি থানাকে অবগত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।