সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাদক মামলায় দু’জনের ১০ বছরের কারাদন্ড | চ্যানেল খুলনা

মাদক মামলায় দু’জনের ১০ বছরের কারাদন্ড

মাদক মামলায় দু’জনের ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় চলাকালীন উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসমিরা হলেন সাতক্ষীরা জেলার শ্রীরামপুর গ্রামের মনিরুজ্জামানের পুত্র মোঃ সবুজ মোড়ল এবং বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ঘাটবেলা গ্রামের মৃত সুব্রত মোল্লার পুত্র মোঃ জাহাঙ্গীর মোল্লা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ আগষ্ট বিকেল চার টায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার কর্মকর্তারা রূপসা সেতু টোল প্লাজায় একটি পিকআপে (যার নং খুলনা মেট্রো ন ১১-০৭৬৩) অভিযান চালায়। এ সময় তারা চারটি পলিথিনের প্যাকেটে মোড়ানে অবস্থায় মোট ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ওই দিন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর দক্ষিণ সার্কেল খুলনা পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে তাদের দু’জনের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করেন, যার নং ৭। একই বছরের ২৮ সেপ্টেম্বর এ মামলার তদন্ত কর্মকর্তা তাদের দু’জনকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করেন। এ মামলায় ছয় জনের মধ্যে পাঁচ জন স্বাক্ষ্য প্রদান করেছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এড. এনামুল হক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।