সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাদক তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ১ | চ্যানেল খুলনা

মাদক তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রামের পাদুয়া এলাকায় মাদকদ্রব্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। আটক করা হয়েছে অশ্রু আহমেদ শামীম নামে একজনকে। উদ্ধার করা হয়েছে মাদক তৈরিতে ব্যবহৃত বিপুল সরঞ্জাম।

সোমবার (৫ মার্চ) রাত আড়াইটায় চৌদ্দগ্রাম উপজেলার বুড়নকরায় এই অভিযান চালানো হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত অশ্রুকে আটক করা হয়েছে। এসময় একটি পোল্ট্রি খামারের পরিত্যক্ত ঘর থেকে ফেনসিডিলের ফ্লেভার, ঘন চিনি, রং, স্পিরিট, খালি বোতল, বোতলের কর্ক লেভেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, আসামি অশ্রু আহমেদ শামীমকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি স্বীকার করেন, এসব কেমিক্যাল ব্যবহার করে সে বিশেষ পন্থায় ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক তৈরি কর হয়। সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে।

পোল্ট্রি ব্যবসার আড়ালে শামীম প্রকৃতপক্ষে মাদক তৈরি ও গোপনে তা বিক্রি করত।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

বৈরী আবহাওয়ায় বোরো ধান কাটা-মাড়াই ব্যাহত, আগাম বন্যার আশঙ্কা

ঠাকুরগাঁওয়ে চড়ক মেলায় বাঁশ-কাগজের শিল্পে প্রাণ ফিরল গ্রামীণ ঐতিহ্যে

জেল খাটার ‘অভিজ্ঞতা’ নিতে শিশু হত্যা, গ্রেপ্তার ৬

কিশোরীর মৃত্যুর ৪ মাস পর মরদেহ উত্তোলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।